নিখোঁজের ৪ দিনেও সন্ধান মেলেনি এক গৃহবধূর

নিখোঁজের ৪ দিন অতিবাহিত হলেও নগরীর খানজাহান আলী থানার যোগীপোল ইউনিয়নের কদমতলা রেললাইন সংলগ্ন এলাকার এক গৃহবধূর খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ গৃহবধূ হলেন, মোহাম্মদ সোহাগ হোসেনের স্ত্রী সোহানা খাতুন।

জানাগেছে, গত ২২ অক্টোবর বুধবার  আনুমানিক সাড়ে ৭টায় যোগীপোল এলাকা থেকে নিখোঁজ হন সোহানা। তার  গায়ের রং শ্যামলা , উচ্চতা ৫ ফিট ৪ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় পরনে ছিল মিষ্টি রঙের বোরকা। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন।

এ ঘটনায় তার ভাই শোভন হাওলাদার খানজাহান আলী থানায় একটি সাধারণ  ডায়েরি(জিডি) করেছেন যার নম্বর-১০২৫।

তার ভাই শোভন হাওলাদার জানিয়েছেন, যদি কোন সহৃদয়বান ব্যক্তি তাঁর বোন সোহানার সন্ধান পেয়ে থাকেন তাহলে এই মোবাইল নং 01970-433034 অথবা খানজাহান আলী থানায় যোগাযোগ করার অনুরোধ করেছেন। এদিকে নিখোঁজ মা’কে ৪দিন ধরে না পেয়ে ৩ বছরের একমাত্র পুত্র সন্তানসহ পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন।

এব্যাপারে খানজাহান আলী থানার ওসি তুহিনুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় সাধারন ডায়েরী(জিডি) হয়েছে। নিখোঁজ গৃহবধুর সন্ধানের জন্য বেতার বার্তার মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা চলছে।

/নিজস্ব প্রতিনিধি

Leave A Reply

যোগাযোগের ঠিকানা:
সম্পাদক ও প্রকাশক
মোহা. আশফাকুর রহমান
৪১/বি দিলুরোড, নিউ স্কাটন, ঢাকা

মোবাইল নম্বর- ০১৮২২ ৮১ ৮২ ৮৪
ইমেইল– bangobanee@gmail.com

© 2026 All Rights Received By বঙ্গবাণী | Developed by eBitans.
Exit mobile version