Author: bangobanee

আশফাকুর রহমান রাসেল, চাঁপাইনবাবগঞ্জচাঁপাইনবাবগঞ্জের সংসদীয় ৩টি আসনে ১৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ৬ জন প্রার্থীর মধ্যে বিএনপির সাবেক এমপি মো. শাহজাহান মিঞা (ধানের শীষ), জামায়াত প্রার্থী মাওলানা ড. কেরামত আলী (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মোহা. আফজাল হোসেন (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল হালিম (ছড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম (হাতপাখা) ও ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা (মোমবাতি) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের ৫ জন প্রার্থীর মধ্যে বিএনপির মো. আমিনুল ইসলাম (ধানের শীষ), জামায়াতের মু. মিজানুর রহমান (দাঁড়িপাল্লা), বাংলাদেশ…

Read More

নিজস্ব প্রতিবেদক :বদলি জনিত কারণে কারিগরি শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচনকারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী মো. আবু বাশিরকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে উপজেলা অফিসার্স ক্লাব। একই সঙ্গে নবাগত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুনকে বরণ করে নেওয়া হয়।মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। অনুষ্ঠানটি পরিণত হয় আবেগঘন স্মৃতিচারণ ও উন্নয়ন কার্যক্রমের মূল্যায়নের এক গুরুত্বপূর্ণ মঞ্চে।বিদায়ী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. আবু বাশিরের কর্মজীবনের স্মৃতি চারণ করে উপজেলা নির্বাহী অফিসার ও ক্লাবের সভাপতি আরাফাত আমান আজিজ বলেন, তথ্যপ্রযুক্তির অবাধ…

Read More

চাঁপাইনবাবগঞ্জে এক ব্যক্তির চোখ উপড়ে হত্যা করেছে দুর্বৃত্তরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তোজাম্মেল হক (৬৫) নামে এক পুকুর পাহাড়াদারের চোখ উপড়ে ফেলার পর তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের মৃত জোনাব আলীর ছেলে। শনিবার গভীর রাতে শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামে পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। নিহতের ছেলে নফিউল্লাহ বলেন, মুসলিমপুর গ্রামের পাশে বেলাল উদ্দিনের নুইন্যা পুকুর পাহাড়া দিতেন পিতা তোজাম্মেল হক। রাতে কে কারা চোখ উপড়ে ফেলে তাকে হত্যা করেছে। রোববার ভোরে এক ব্যক্তির ফোনের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে এসে পিতাকে মৃত অবস্থায় দেখতে পান। নিহতের স্ত্রী নিলুফা বেগম ও মেয়ে সায়েমা খাতুন…

Read More

কিশোরগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে র‍্যালি ও মানববন্ধন কিশোরগঞ্জ প্রতিনিধ: নীলফামারী-০৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকারে নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু এ প্রার্থী পরিবর্তনের দাবিতে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় স্থানীয় উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সামনে এসব কর্মসূচি পালন করে মনোনয়ন বঞ্চিত সদ্য সাবেক সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াদ আরফান সরকার রানার কয়েকশত সমর্থন। রিয়াদ আরফান সরকার রানা বিএনপির সাবেক সংসদ সদস্য ও সাবেক পৌর মেয়র মরহুম অধ্যক্ষ আমজাদ হোসেন সরকারের ছেলে। ওইদিন সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার রানার সমর্থকরা স্থানীয় কিশোরগঞ্জ উপজেলা পানি উন্নয়ন বোর্ডে ভিতরে একত্রিত হয়।পরে তারা উপজেলা শহরের প্রধান প্রধান…

Read More

নান্দাইল প্রতিনিধি: “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণীসম্পদে হবে উন্নতি।”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশব্যাপী পালিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫। এ উপলক্ষ্যে নড়াইলের নান্দাইলে বর্ণাঢ্য র‍্যালী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেবেকা ডলি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড. আবু সাদাত মোঃ সায়েম। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন, মাধ্যমিক শিক্ষা অফিসার, রফিকুল ইসলাম ভূইয়া, উপজেলা…

Read More

বিল্ডিং কোড মানা হলে বড় ধরনের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কমে আসবে। কিন্তু সমস্যা হলো মানুষ ভূমিকম্প হলে যতটা আতঙ্কিত বোধ করে, ভবন নির্মাণের সময় সেই আতঙ্ক তাদের মধ্যে আর থাকে না। আজ সকালের ভূমিকম্পের তীব্রতা গত ৫০-৬০ বছরের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী এবং রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫ দশমিক ৭। ভূতাত্ত্বিক হিসেবে আমরা দেখার চেষ্টা করি ভূমিকম্পের উৎপত্তিস্থলের আশপাশে কোনো ফল্টলাইন আছে কিনা। নরসিংদীতে শীতলক্ষ্যা নদী বয়ে গেছে। এটি একটি লিনিয়ার (ফল্টলাইনযুক্ত) নদী। আজকের ভূমিকম্প এ নদীর ফল্টলাইন থেকে সৃষ্টি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। মাঝারি মাত্রার ভূমিকম্প বাংলাদেশে প্রথমবার হচ্ছে না।…

Read More

‘চলো জি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই’ শ্লোগান বিএনপির সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে বাংলাদেশের ন্যায্য হিস্যা, অধিকার পাওয়া যায়। অন্য সময় তা পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ‘চলো জি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই’ শ্লোগান পানির ন্যায্য হিস্যার দাবিতে গম সমাবেশে এ কথা বলেন তিনি। তিনি বলেন, সারা বিশ্বে এ বার্তা পৌছে দেয়া যে বাংলাদেশের মানুষ এই পদ্মা, এই গঙ্গা যেটা ভারত থেকে আন্তর্জাতিক নদী আইন অনুসারে পদ্মা-গঙ্গার সঠিক হিস্যা পাওয়া আমাদের অধিকার, দয়া নয়। অভিন্ন নদী নিয়ে ভারতের সাথে চুক্তি আগামী ২৬ সালে শেষ…

Read More

বরিশালে বিএনপির অফিসে আগুন বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপি অফিস আগুন দিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রতে এ ঘটনা ঘটে। জানা গেছে, রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত পেট্রোল ঢেলে অফিসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আশেপাশের লোকজন টের পেয়ে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও পুরো অফিস এবং ভেতরে থাকা মালামাল পুড়ে যায়। ধারণা করা হচ্ছে যে আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচি সফলের নামে এই আগুন দেয়া হয়েছে। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। /নিজস্ব প্রতিবেদক

Read More

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে মামলার রায় ১৭ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মামলার অন্য দুই আসামি হলেন-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। বৃহস্পতিবার বেলা ১২টার পর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন-বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও ফারুক আহাম্মদসহ…

Read More

তেজগাঁওয়ে ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের বাইরে একটি ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যেই ঘটছে এ ঘটনা। ঘটনার জেরে দুজনকে আটক করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। বুধবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল জানান, কয়েকজন যুবক তেজগাঁও স্টেশনে থাকা একটি পুরনো ট্রেনের বগিতে আগুন দেয়। তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়। এ সময় রেলওয়ে নিরাপত্তারক্ষীরা দুজনকে আটক করে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। /নিজস্ব প্রতিবেদক

Read More