Thursday, February 5, 2026

আশফাকুর রহমান রাসেল, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় ৩টি আসনে ১৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ৬ জন প্রার্থীর মধ্যে বিএনপির সাবেক এমপি মো. শাহজাহান মিঞা (ধানের শীষ), জামায়াত প্রার্থী মাওলানা ড. কেরামত আলী (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মোহা. আফজাল হোসেন (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল হালিম (ছড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম (হাতপাখা) ও ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা (মোমবাতি) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের ৫ জন প্রার্থীর মধ্যে বিএনপির মো. আমিনুল ইসলাম (ধানের শীষ), জামায়াতের মু. মিজানুর রহমান (দাঁড়িপাল্লা), বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. সাদেকুল ইসলাম (কাস্তে), জাতীয় পার্টির মু. খুরশিদ আলম (লাঙ্গল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইব্রাহিম খলিল (হাতপাখা) প্রতীক পেয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের ৬ জন প্রার্থীর মধ্যে বিএনপির মো. হারুনুর রশীদ (ধানের শীষ), জামায়াতের নূরুল ইসলাম বুলবুল (দাঁড়িপাল্লা), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জেএসডির ফজলুর ইসলাম খাঁন (তারা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনিরুল ইসলাম (হাতপাখা) এবং গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম (ট্রাক) প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে লড়বেন।

Leave A Reply

যোগাযোগের ঠিকানা:
সম্পাদক ও প্রকাশক
মোহা. আশফাকুর রহমান
৪১/বি দিলুরোড, নিউ স্কাটন, ঢাকা

মোবাইল নম্বর- ০১৮২২ ৮১ ৮২ ৮৪
ইমেইল– bangobanee@gmail.com

© 2026 All Rights Received By বঙ্গবাণী | Developed by eBitans.
Exit mobile version