Thursday, February 5, 2026

‘চলো জি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই’ শ্লোগান বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে বাংলাদেশের ন্যায্য হিস্যা, অধিকার পাওয়া যায়। অন্য সময় তা পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ‘চলো জি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই’ শ্লোগান পানির ন্যায্য হিস্যার দাবিতে গম সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সারা বিশ্বে এ বার্তা পৌছে দেয়া যে বাংলাদেশের মানুষ এই পদ্মা, এই গঙ্গা যেটা ভারত থেকে আন্তর্জাতিক নদী আইন অনুসারে পদ্মা-গঙ্গার সঠিক হিস্যা পাওয়া আমাদের অধিকার, দয়া নয়।

অভিন্ন নদী নিয়ে ভারতের সাথে চুক্তি আগামী ২৬ সালে শেষ হবে, আমরা জানি না এখন ভারত কোন পদক্ষেপ গ্রহন করবে। ২০২৬ সালে যে সরকার আসবে, সেই সরকার যদি শক্তিশালী না হয় তাহলে পদ্মার পানিতে আরো ক্ষতিগ্রস্থ হবো।

একমাত্র জাতীয়তাবাদী দল বিএনপি সেই দল যে দল সরকার গঠন করলে বাংলাদেশের মানুষের হিস্যা অধিকার পাওয়া যায় অন্য সময় পাওয়া যায়।

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ সমাবেশকে ঘিয়ে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়। সমাবেশ মঞ্চে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনের বিএনপির তিন প্রার্থীসহ রাজশাহী বিভাগের সকল আসনের প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতিক তুলে দিয়ে মির্জা ফখরুল পরিচয় করিয়ে দেন।

Leave A Reply

যোগাযোগের ঠিকানা:
সম্পাদক ও প্রকাশক
মোহা. আশফাকুর রহমান
৪১/বি দিলুরোড, নিউ স্কাটন, ঢাকা

মোবাইল নম্বর- ০১৮২২ ৮১ ৮২ ৮৪
ইমেইল– bangobanee@gmail.com

© 2026 All Rights Received By বঙ্গবাণী | Developed by eBitans.
Exit mobile version