নিজস্ব প্রতিবেদক :
বদলি জনিত কারণে কারিগরি শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচনকারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী মো. আবু বাশিরকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে উপজেলা অফিসার্স ক্লাব। একই সঙ্গে নবাগত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুনকে বরণ করে নেওয়া হয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। অনুষ্ঠানটি পরিণত হয় আবেগঘন স্মৃতিচারণ ও উন্নয়ন কার্যক্রমের মূল্যায়নের এক গুরুত্বপূর্ণ মঞ্চে।
বিদায়ী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. আবু বাশিরের কর্মজীবনের স্মৃতি চারণ করে উপজেলা নির্বাহী অফিসার ও ক্লাবের সভাপতি আরাফাত আমান আজিজ বলেন, তথ্যপ্রযুক্তির অবাধ সুযোগকে গ্রামবাংলার তরুণ প্রজন্মের দোরগোড়ায় পৌঁছে দিয়ে তাদের দক্ষ মানবসম্পদে পরিণত করাই ছিল আমাদের অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে পবা উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ ভবনে ‘ইউনিয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র’ স্থাপন করা হয়েছে। এর মধ্য দিয়ে পবা উপজেলায় প্রযুক্তিগত ক্ষমতায়নের নতুন এক দিগন্তের সূচনা হয়েছে।
তিনি আরও বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির অর্থায়নে এই ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়নের মূল উদ্যোক্তা ছিলেন প্রকৌশলী মো. আবু বাশির। সাধারণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানবসম্পদ উন্নয়নে টিআর তহবিলের কার্যকর ব্যবহার সত্যিই প্রশংসনীয়।
উপজেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি ল্যাবরেটরি স্থাপনের গুরুত্ব তুলে ধরে বিদায়ী পিআইও’র স্মৃতি চারণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন। তিনি বলেন, বইয়ের পাতায় দেখা জামার ডিজাইন কিংবা শ্রেণিকক্ষে শোনা ইলেকট্রিক্যাল বিষয়ের বর্ণনা এখন শিক্ষার্থীরা সরাসরি হাতে-কলমে শিখতে পারছে। এই কারিগরি ল্যাবরেটরিগুলো শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, সাধারণত টিআর কর্মসূচির অর্থ রাস্তাঘাট, সেতু কিংবা কালভার্ট নির্মাণে ব্যয় হয়ে থাকে। কিন্তু পবায় এই অর্থ ব্যয় করা হয়েছে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে, যা একটি যুগান্তকারী সিদ্ধান্ত। প্রকৌশলী মো. আবু বাশিরের উদ্যোগ ও দূরদর্শিতার ফলেই এটি সম্ভব হয়েছে। দীর্ঘ তিন বছর তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। টিআর কর্মসূচির আওতায় কারিগরি ল্যাব স্থাপনের এই উদ্যোগ পবা উপজেলার কারিগরি শিক্ষার ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।
বিদায়ী বক্তব্যে প্রকৌশলী মো. আবু বাশির বলেন, পবা উপজেলায় তিন বছরের কর্মজীবন আমার জন্য অত্যন্ত গর্বের ও স্মরণীয়। উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক সহযোগিতায় আমরা অনেক উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করতে পেরেছি। দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে আটটি ইউনিয়নে ‘ইউনিয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র’ চালু এবং ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষার্থীদের জন্য ল্যাব স্থাপন আমার দায়িত্বকালের অন্যতম অর্জন। এসব কাজ বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও সহকর্মীদের সহযোগিতা আমি আজীবন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. মকবুল হোসেন। বক্তারা বলেন, উপজেলা পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পদটি অত্যন্ত চ্যালেঞ্জিং। বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নানা সীমাবদ্ধতা ও চাপের মধ্যেও প্রকৌশলী মো. আবু বাশির ধৈর্য, সহনশীলতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। শিক্ষা ও প্রযুক্তিনির্ভর উন্নয়নে তার নেওয়া উদ্যোগগুলো পবা উপজেলাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোসা. শামসুন্নাহার। তিনি বলেন, বিদায়ী কর্মকর্তার কর্মস্পৃহা ও মানবিক দৃষ্টিভঙ্গি উপজেলা প্রশাসনের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
উল্লেখ্য, বিদায়ী সংবর্ধনার পাশাপাশি নবাগত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তার সুস্বাস্থ্য ও আগামী কর্মজীবনের সফলতা কামনা করা হয়।
শিরোনাম :
- চাঁপাইনবাবগঞ্জের ১৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ
- কারিগরি শিক্ষার অগ্রদূত পিআইও আবু বাশিরকে বিদায় সংবর্ধনা
- চোখ উপড়ে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা
- কিশোরগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে র্যালি ও মানববন্ধন
- নান্দাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন
- বিল্ডিং কোড মানা হলে বড় ধরনের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কমে আসবে
- ‘চলো জি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই’ শ্লোগান বিএনপির সমাবেশ অনুষ্ঠিত
- বরিশালে বিএনপির অফিসে আগুন
কারিগরি শিক্ষার অগ্রদূত পিআইও আবু বাশিরকে বিদায় সংবর্ধনা
Keep Reading
যোগাযোগের ঠিকানা:
সম্পাদক ও প্রকাশক
মোহা. আশফাকুর রহমান
৪১/বি দিলুরোড, নিউ স্কাটন, ঢাকা
মোবাইল নম্বর- ০১৮২২ ৮১ ৮২ ৮৪
ইমেইল– bangobanee@gmail.com
© 2026 All Rights Received By বঙ্গবাণী
| Developed by eBitans.
