শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে মামলার রায় ১৭ নভেম্বর

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

মামলার অন্য দুই আসামি হলেন-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

বৃহস্পতিবার বেলা ১২টার পর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন-বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও ফারুক আহাম্মদসহ অন্যরা।

/নিজস্ব প্রতিবেদক

Leave A Reply

যোগাযোগের ঠিকানা:
সম্পাদক ও প্রকাশক
মোহা. আশফাকুর রহমান
৪১/বি দিলুরোড, নিউ স্কাটন, ঢাকা

মোবাইল নম্বর- ০১৮২২ ৮১ ৮২ ৮৪
ইমেইল– bangobanee@gmail.com

© 2026 All Rights Received By বঙ্গবাণী | Developed by eBitans.
Exit mobile version