বাঘা মহিলা বাণিজ্যিক কলেজ এন্ড ভোকেশনাল ইন্সটিটিউটে নবনির্মিত কারিগরি ল্যাবের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) ল্যাবটি উদ্বোধন করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. আবু বাশির। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বাঘা মহিলা বাণিজ্যিক কলেজ এন্ড ভোকেশনাল ইন্সটিটিউটের অধ্যক্ষ আবু সাঈদ মোহাম্মদ সিদ্দিক।

গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির ২য় পর্যায়ের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ২ লক্ষ ৬৫ হাজার ৬শো ৬৩ টাকা বরাদ্দে ল্যাবটি নির্মাণ করা হয়। রাজশাহী জেলার বাঘা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস এ প্রকল্প বাস্তবায়ন করে।

উদ্বোধনকালে ইউএনও শাম্মী আক্তার বলেন, কারিগরি শিক্ষা প্রসারে এ ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছাত্রীরা হাতে-কলমে কাজ শিখে দক্ষ হয়ে উঠবে এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. আবু বাশির ল্যাবের গুরুত্ব বর্ণনা করে বলেন, সাধারণ শিক্ষা আর কারিগরি শিক্ষার মধ্যে পার্থক্য কাজ দিয়ে। শিক্ষার্থীরা ল্যাব ব্যবহারের মাধ্যমে কর্মমুখী হবে। এই বিষয়ে সরকার নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে।

অধ্যক্ষ আবু সাঈদ মোহাম্মদ সিদ্দিক বলেন, নতুন ল্যাব স্থাপনের ফলে শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস আরও মানসম্মত হবে। উপজেলা প্রশাসনের এই সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।

/নিজস্ব প্রতিবেদক

Leave A Reply

যোগাযোগের ঠিকানা:
সম্পাদক ও প্রকাশক
মোহা. আশফাকুর রহমান
৪১/বি দিলুরোড, নিউ স্কাটন, ঢাকা

মোবাইল নম্বর- ০১৮২২ ৮১ ৮২ ৮৪
ইমেইল– bangobanee@gmail.com

© 2026 All Rights Received By বঙ্গবাণী | Developed by eBitans.
Exit mobile version