- চাঁপাইনবাবগঞ্জের ১৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ
- কারিগরি শিক্ষার অগ্রদূত পিআইও আবু বাশিরকে বিদায় সংবর্ধনা
- চোখ উপড়ে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা
- কিশোরগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে র্যালি ও মানববন্ধন
- নান্দাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন
- বিল্ডিং কোড মানা হলে বড় ধরনের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কমে আসবে
- ‘চলো জি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই’ শ্লোগান বিএনপির সমাবেশ অনুষ্ঠিত
- বরিশালে বিএনপির অফিসে আগুন
Author: bangobanee
মত প্রকাশের স্বাধীনতা মানে কী যাচ্ছেতাই বলতে পারা❓ 🇧🇩 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদ আমাদের বাক স্বাধীনতা নিশ্চিত করেছে। চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা এর অন্তর্ভুক্ত। 🗣️ আমরা অনেকেই মনে করি, যা মন চাই তাই বলতে পারা মানেই ‘বাক স্বাধীনতা’। অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমে বাক স্বাধীনতার যে অপপ্রথা চালু হয়েছে তা মানুষের জন্য প্রযোজ্য নয়। কোনো দেশের, কোনো জাতির, কোনো ধর্মের মানুষই কখনোই পুরোপুরি স্বাধীন নয়। মানুষের সৃষ্টিই হয়েছে স্রষ্টার অনুগত্য পালন করার জন্য। যখনই মানুষ নিজেকে অবাধ স্বাধীন মনে করেছে তখনই ঐশ্বরিক শাস্তি নেমে এসেছে পৃথিবীতে। ইসলাম অনুসারে মানবজাতির আদি পিতা হযরত আদম (আঃ)।…
প্রাইমারি স্কুলের শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি স্থগিত সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষকগণ শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছেন। তবে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলবে। রবিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ। তিনি জানান, সোমবার (১০ নভেম্বর) বিকেল ৫টায় তাদের দাবিগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ে একটি সভা রয়েছে।সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এর আগে শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে ‘কলম বিসর্জন’ কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপে বহু শিক্ষক আহত হন। পরে তারা…
সুরমা নদী ভাঙ্গনে হরিনাপাটি গ্রামটি ক্রমে বিলীন হয়ে যাচ্ছে। কত ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে তার কোন পরিসংখ্যান গ্রামবাসীর কাছে নেই। ঘরবাড়ি হারিয়ে এখনও খোলা আকাশের নীচে বসবাস করছে কিছু পরিবার। বাড়ি ঘর হারিয়ে মাথাগুজার ঠাঁই পাচ্ছেনা কেউ কেউ। ভাঙ্গন রোধে ৭ম বারের মতো মানববন্ধন করেছেন সুনামগঞ্জ সদর উপজেলার ২নং রঙ্গারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হরিনাপাটি গ্রামবাসী। ২৪ অক্টোবর শুক্রবার বাদজুম্মা সুরমানদীর তীরে বিশাল এক মানববন্ধনে আওয়াজ তুলেন গ্রামবাসী। সাবেক ইউপি সদস্য মো: আব্দুল খালিকের সভাপতিত্বে এবং বিশিষ্ট সমাজসেবী সাফি উদ্দিন ফাহিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, হাফিজ আনোয়ার হোসেন, শিক্ষক আবুল খয়ের, আলহাজ্ব আছদ্দর আলী, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালিক, মো.…
নিখোঁজের ৪ দিনেও সন্ধান মেলেনি এক গৃহবধূর নিখোঁজের ৪ দিন অতিবাহিত হলেও নগরীর খানজাহান আলী থানার যোগীপোল ইউনিয়নের কদমতলা রেললাইন সংলগ্ন এলাকার এক গৃহবধূর খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ গৃহবধূ হলেন, মোহাম্মদ সোহাগ হোসেনের স্ত্রী সোহানা খাতুন। জানাগেছে, গত ২২ অক্টোবর বুধবার আনুমানিক সাড়ে ৭টায় যোগীপোল এলাকা থেকে নিখোঁজ হন সোহানা। তার গায়ের রং শ্যামলা , উচ্চতা ৫ ফিট ৪ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় পরনে ছিল মিষ্টি রঙের বোরকা। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন। এ ঘটনায় তার ভাই শোভন হাওলাদার খানজাহান আলী থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) করেছেন যার নম্বর-১০২৫। তার ভাই শোভন হাওলাদার জানিয়েছেন, যদি কোন সহৃদয়বান ব্যক্তি তাঁর বোন সোহানার সন্ধান…
টাইফয়েড টিকাদানে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং গণমাধ্যম পেশাজীবীদের সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর ২০২৫ ইং সকালে জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলার কর্মরত সরকারি/বেসরকারি ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৮০ জন সাংবাদিক এতে অংশগ্রহণ করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব তাহমিনা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, অতিরিক্ত সচিব এবং প্রকল্প পরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনস্বীকার্য। বিশেষ করে শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় টিসিভি…
শিক্ষার্থীদের ক্লাসে আগ্রহ দিন দিন কমছে বলে জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা। বিষয়টি শিক্ষার্থীরাও স্বীকার করছেন ভিন্নভাবে। চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি কলেজে ক্লাস পরিদর্শন করার সময় দেখা গেছে, একজন থেকে পাঁচজন শিক্ষার্থীর উপস্থিতিতে শিক্ষক ক্লাস নিচ্ছেন। ইন্টারমিডিয়েট ১ম বর্ষের শুরুতে শিক্ষার্থীরা খুব উৎসাহ নিয়ে ক্লাসে অংশ নেন। তবে ছয় মাস যেতে না যেতেই উপস্থিতি হ্রাস পেতে থাকে। অভিভাবকেরা বলছেন, শিক্ষার্থীরা মূল ক্লাসের চেয়ে অন্যান্য কার্যক্রমে বেশি ব্যস্ত হয়ে পড়ছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজ, শাহ নেয়ামতউল্লাহ কলেজ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ, নামোশংকরবাঢী কলেজ, বিনোদপুর ডিগ্রি কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীর সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। শিক্ষার্থীরা বলছেন, পড়ার জন্য দৈনিক…
শিবগঞ্জে ২৪০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৮৩টিতেই প্রধান শিক্ষক নেই। ফলে ব্যাহত হচ্ছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন শিক্ষা ব্যবস্থ ব্যাহত হয়নি। তাছাড়া শুন্য প্রধান শিক্ষকদের পদগুলি পূরণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট তালিকা পাঠানো হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শিবগঞ্জের প্রত্যন্তাঞ্চলে বর্তমানে ৮৩টি সরকারী প্রাথীমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শুন্য আছে। শুন্য থাকার কারণ হলো কেউ কেউ অবসরে গেছেন,কেউ বদলী হয়েছেন। তবে যে সমস্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই সে সমস্ত বিদ্যালয়গুলিতে শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক প্রধান শিক্ষক বলেন, একটি বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকলে সুষ্ঠু পরিবেশ থাকতে পারে না। কারণ ওই বিদ্যালয়ের…
ইসলামের ইতিহাসের প্রায় সোয়া ৫শো বছরের সাক্ষ্য বহন করছে গৌড় রত্ন খ্যাত সোনামসজিদ। এটি মধ্যযুগে সুলতানি আমলে গৌড় নগরীর এক ঐতিহাসিক স্থাপনা। চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রাচীন ঐতিহ্যের প্রধানতম নিদর্শন। নামকরণ: ‘সুলতানি স্থাপত্যের রত্ন’ বলে আখ্যায়িত এই মসজিদের বাইরে সোনালি রং এর আস্তরণ ছিল। সূর্যের আলো পড়লে এ রং সোনার মতো ঝলমল করত। প্রাচীন গৌড়ে এরকমই আরেকটি মসজিদ ছিল যা এর চেয়ে আকারে বড়। এজন্য সেটি বড় সোনা মসজিদ নামে পরিচিত। আর আকারে ছোট হওয়ায় এটি ছোট সোনা মসজিদ বলে পরিচিতি অর্জন করে। অবস্থান ও যোগাযোগ : রাজশাহী শহর থেকে প্রায় ৬৮ কিমি দূরে চাঁপাইনবাবগঞ্জ শহর। চাঁপাইনবাবগঞ্জ বিশ্বরোড মোড় থেকে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে ছোট…
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন উপ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জমি দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপণা। এতে স্থাস্থ্যসেবা নিতে আসা রোগীদের ইভটিজিংয়ের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, টিকরী উপে স্বাস্থ্যকেন্দ্রের প্রধান প্রবেশপথের পাশে ১০ থেকে ১২টি দোকান নির্মাণ করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে চায়ের দোকান, ভাতের হোটেল, রুটি ও অন্যান্য খাবারের স্টল রয়েছে। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, সরকারি স্বাস্থ্যকেন্দ্রের মূল ফটক দখল করে দোকান গড়ে তোলা শুধু বেআইনি নয়, এটি জনস্বার্থবিরোধীও। তারা দ্রুত অবৈধ দোকান উচ্ছেদ করে স্থানটি আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। স্বাস্থ্যসেবা নিতে আসা এক গর্ভবতী নারী…
যোগাযোগের ঠিকানা:
সম্পাদক ও প্রকাশক
মোহা. আশফাকুর রহমান
৪১/বি দিলুরোড, নিউ স্কাটন, ঢাকা
মোবাইল নম্বর- ০১৮২২ ৮১ ৮২ ৮৪
ইমেইল– bangobanee@gmail.com
