টাইফয়েড টিকাদানে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং গণমাধ্যম পেশাজীবীদের সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৬ অক্টোবর ২০২৫ ইং সকালে জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলার কর্মরত সরকারি/বেসরকারি ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৮০ জন সাংবাদিক এতে অংশগ্রহণ করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব তাহমিনা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, অতিরিক্ত সচিব এবং প্রকল্প পরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনস্বীকার্য। বিশেষ করে শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় টিসিভি টিকাদান কর্মসূচি একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা ছাড়া এই গুরুত্বপূর্ণ বার্তা জনগণের সর্বস্তরে পৌঁছানো সম্ভব নয়। ইউনিসেফ বাংলাদেশ এই কার্যক্রমে যে কারিগরি ও কৌশলগত সহায়তা প্রদান করছে, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
/নিউজ ডেস্ক

